Translate

Friday, December 8, 2017

প্রণতি

পদ্ম তোমায়
তিরিশ হাজার পদ্মকলি
পদ্ম তোমার
পদ্মযুগল চুম্বনে
সাতসকালে চুলের সিথির অংগনে
এক ছড়া মেঘ মাখিয়ে বলি
ভালোবাসি।
পদ্ম তুমি মাতাল সুরা
সাইপ্রাসের পত্রে মোড়া নীল তারা
আমার কষ্ট কাটায় বিদ্ধ
কেসেন্ড্রা।

৮/১২/১৭


No comments:

Post a Comment