Translate

Wednesday, December 6, 2017

কবির কংকাল

আমি নক্ষত্র ছুঁইতে হিমালয়েও গেলাম
কিন্তু মথুরার জংগল গিলে নিলো
আমি একটু সুখের লোভে হাত দিয়েছিলাম
রক্তকরবি ঝাড়ে
ফুল থেকে শুধু  রক্তই ঝরলো।
আমি আর কোন দিন নক্ষত্র চাইব না
ফুল থেকে ভুলে গান লিখবনা
টোপা পানায় গন্ধ শুকব না
জোড়া হাতে আর ভুলে জল নিব না।
ইট কাঠের বস্তিতে
আরো একটা কবির কংকাল যোগ হলো
এখানে এপিটাফের কোন প্রয়োজন নেই।

৬/১২/১৭

No comments:

Post a Comment