Translate

Monday, March 27, 2017

                               স্পর্শ
স্বপ্নে তোমার গায়ের গন্ধে চমকে গেছি আমি
তোমার স্পর্শ আমার গায়ে মাখছি অহরনিশি
এ শরিরে তোমার আদর তোমার চুম্বন আমার স্পন্দন
আমার অঙগে লেগে আছে আজো তোমার গায়ের চন্দন। 
যে ওষ্ঠে লেগে আছে কেসেন্ড্রার উত্তাপ
সেখানে আঙুর সুরাও যে বিষাদ হয়ে যায়,  
কেসেন্ড্রার স্পর্শীত এ শরীর 
জাগে না কোন আদরে,
পারফিউম এর গন্ধে পাই লোবানের মৃত সুবাস!
ঘ্রাণ শক্তি মরে গেছে আমার
যে তোমারে পেয়েছে সে কি আর কোন  ঘ্রাণ পাবে কখনো?
যে তোমার স্পর্শ পেয়েছে একবার 
তার শরীর জাগবে আর কার স্পরশে? 
যে তোমার ওষ্ঠ ছুঁয়েছে একবার
তার জন্নে মরে গেছে আর সব চুম্বন।