Translate

Wednesday, April 5, 2017

অস্থির সময়ে

এখানে প্রেম নয়
নয় অর্থ কিংবা সন্মানের আকাঙ্ক্ষা
নেই নিরাপত্তা হারানোর ভয়
এখানে নেই এমনকি দিগন্ত ছোয়ার সামান্য তাড়না
এখানে এসে এক ফুতকারে নিভে যায় আমার রুহ
সব কিছু শুরু হলো এখানেই।
কবে কোন দেবী অর্ঘ ফিরিয়ে দিয়েছে
পুজারীতো ক্লান্তিহীন সপ্নবাজ।

এখানে অর্থহীন ছিলো সবকিছু
অস্তিত্বহীন রাজ্য
শুধু কল্পনা ছিল অস্থির সময়ের জন্য।

No comments:

Post a Comment