বিচ্ছেদ
বিচ্ছেদ
তোমায় করছি
আমি প্রণাম
তোমার
জন্যই আবার কবি হলাম।
পরব্রহ্ম
নই তো আমি জানি
লীলাবতী
শূণ্য আমার জীবন,
সেঁজুতিতে
আঁধার কাটেনি
নওরোজ
ভোরে কোথায় প্রিয়া এখন
?
বিচ্ছেদ
তোমায় করছি
আমি প্রণাম
তোমার
জন্যই আবার কবি হলাম।
ময়ূরাক্ষী
প্রিয়া মোর, ওই চোখে
তাকাসনে
ঐ চোখের দৃষ্টিতে, আমায়
আর পোড়াসনে ,
কবিতার
পান্ডুলিপি ছিড়ে আমার হৃদয়ে
আজ
বিচ্ছেদে
সব সুখ ঘাস হয়ে
যায়।
বিচ্ছেদ
তোমায় করছি
আমি প্রণাম
তোমার
স্পর্শেই আবার কবি হলাম।
আমার নীলাভ প্রেম রঙহীন
ওপেলে
রং হয়ে খেলা করে
সিক্ত চুম্বনে
কতবার
মেঘ থেকে কাশফুল বনে
তবু আমার ছোঁয়াই পাবে
কোনো একাকিনী রাতে।
বিচ্ছেদ
তোমায় করছি
আমি প্রণাম
শুধু তোমার স্পর্শেই আবার
কবি হলাম।
২৪/১২/১৩ (রাত্রি),
৬/২/১৪ (রাত্রি)
No comments:
Post a Comment